News Flash

Image

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী  গৃহবধূ্

আগরতলা, ২৭ জুলাই: পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক গৃহবধূ্। মৃতার পরিবারের দাবি, প্রতিনিয়ত পণের জন্য গৃহবধূকে শারিরীক নির্যাতন করেতেন সরকারি কর্মচারী স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনরা, তাই সে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া রবীন্দ্রনগরে বাসিন্দা রাজীব দেবের স্ত্রী পুনম মজুমদার (২৪) বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। রাজীব দেব সরকারি কর্মচারী এবং আদালতে কর্মরত রয়েছেন। পুনম মজুমদারের বাপের বাড়ি উদয়পুরে। 

মৃতার মায়ের অভিযোগ,  বিয়ের পর থেকেই রাজীব দেবের পরিবারের পনের চাহিদা বাড়তে থাকে। ছেলে সরকারি কর্মচারী হওয়ায় দুদিন পর পর তারা পনের দাবি জানাতো এবং নির্যাতন করত।বর্তমানে পুনমের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু তারপরও তার ওপর নির্যাতন কমতো না। স্বামীর বাড়ির শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পুনম শুক্রবার শ্বশুরবাড়িতে বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মহাকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে নেওয়া হয়েছিল। জিবি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পুনমের মৃত্যু হয়। তাঁর সাথে মৃত্যুর পর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যা বাধ্য করার অভিযোগ করেছেন পরিবারের লোকজন। 

তার আরও অভিযোগ, এমনকি মায়ের মৃতদেহ দেখতে তাঁর আড়াই বছরের ছেলে সন্তানকে হাসপাতালে আনেনি শ্বশুর বাড়ির লোকেরা। তাছাড়া, শ্বশুরবাড়ির কোন লোক গৃহবধূকে দেখতে আসেনি বলেও অভিযোগ। সরকারি কর্মচারী পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top