News Flash

  • Home
  • খেলা
  • গুয়াহাটিতে প্রচন্ড গরমে নাজেহাল ত্রিপুরার ফুটবলাররা, ১ম ম্যাচ ২৯ শে
Image

গুয়াহাটিতে প্রচন্ড গরমে নাজেহাল ত্রিপুরার ফুটবলাররা, ১ম ম্যাচ ২৯ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।প্রচন্ড গরমে নাজেহাল রাজ্যের ফুটবলাররা। গুয়াহাটিতে পৌঁছেই অসুস্থ হয়ে পড়লেন ফুটবলার ম্যাথিউ লাল ডাম পুঁইয়া রোখুম। পরে চিকিৎসকদের কাছে নেওয়া হলে সুস্থ হয়ে উঠে ওই ফুটবলারটি। শুক্রবার ভোরে গুয়াহাটি পৌঁছান বং লাল হালামের নেতৃত্বে ত্রিপুরা দলের ফুটবলাররা। বিকেলে দেখতে যান মাঠ। শনিবার সকালে অনুশীলনে নেমে পড়বেন ত্রিপুরার ফুটবলাররা। ২৯ জুলাই আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। অসমের নোয়াগঁাওয়ে অনুষ্ঠিত হবে ড:‌ বি সি রায় ট্রফি জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌বি’‌ গ্রুপে। ওই গ্রুপে  ত্রিপুরা ছাড়া রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ,  জম্মু এন্ড কাশ্মীর এবং গুজরাট। ২৯ জুলাই এর পর ৩১ জুলাই গুজরাট, ৪ অগাস্ট উত্তরাখন্ড এবং ৬ আগস্ট জম্মু এন্ড কাশ্মীরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। বিকেলে নোয়াগঁাও থেকে ত্রিপুরা দলের ম্যানেজার রূপক মজুমদার বলেন,” প্রচন্ড গরমে নাজেহাল আমাদের ফুটবলাররা। তাই এদিন আর অনুশীলন করার চেষ্টা করিনি। শনিবার সকালে হবে অনুশীলন”। মধ্যপ্রদেশ ম্যাচের আগে শনিবারের পর রবিবারও ত্রিপুরার ফুটবলাররা অনুশীলন করবেন। ‌ত্রিপুরার ফুটবলাররা হলেন:‌ কিরণ আরেং, রমজান মিয়া, সাসুময় জমাতিয়া, অ্যানেক্স দেববর্মা, আনন জমাতিয়া, আকাশ ত্রিপুরা, থাচন্দ্র রিয়াং, কিষান দেববর্মা, প্রসেনজিৎ ত্রিপুরা, নাইসিং জমাতিয়া, বং লাল রিল হলাম (‌অধিনায়ক)‌, অমরজিৎ দেববর্মা, হামসা জমাতিয়া, রবিউল হাসান (‌সহ অধিনায়ক)‌, সৌরজিৎ সরকার, অভিযান জমাতিয়া, রয়েল দেববর্মা, নবজ্যোতি বণিক, ম্যাথিউ লাল ডাম পুঁইয়া রোখুম, প্রহর জমাতিয়া, মেসি মলশুম এবং আশঙ্কিত দাস।‌ কোচ:‌ ইন্দ্রজিৎ সূত্রধর, ম্যানেজার:‌ রূপক মজুমদার।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top