নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): আবগারি দুর্নীতিতে সিবিআই-এর মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার হাজতবাসের মেয়াদ ফের বাড়ল। সিসোদিয়াকে আগামী ৩১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এছাড়াও বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের মেয়াদও ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার দু’জনকে তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয়। আদালত এদিন দু’জনকেই আগামী ৩১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) পাঠিয়েছে। পাশাপাশি কে কবিতার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই।

সিসোদিয়ার হাজতবাস ফের বাড়ল, ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে কে কবিতাও
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















