সুলতানপুর, ২৬ জুলাই (হি.স.): মানহানির মামলায় উত্তর প্রদেশের সুলতানপুর আদালতে নিজের বয়ান রেকর্ড করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সুলতানপুর আদালতে হাজিরা দিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানির দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার এই মামলায় উত্তর প্রদেশের সুলতানপুর আদালতে হাজিরা দেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধীর আইনজীবী কাশি প্রসাদ শুক্লা বলেছেন, “রাহুল গান্ধী আদালতে নিজের বিবৃতি রেকর্ড করেছেন। তিনি বলেছেন, সমস্ত অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক বিদ্বেষের কারণে অভিযোগ দায়ের করা হয়েছে। ১২ আগস্ট পরবর্তী শুনানির তারিখ হিসাবে ধার্য করা হয়েছে এবং অভিযোগকারীকে প্রমাণ উপস্থাপন করতে হবে।”উল্লেখ্য, রাহুলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। উত্তর প্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে ওই অভিযোগে সুলতানপুর আদালতে মামলা করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে তাঁকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু রায়বরেলির কংগ্রেস সাংসদ তা পালন না করায় ২৬ জুলাই হাজিরার শেষ সুযোগ দেয় সুলতানপুর আদালত। সেই মতো এদিন হাজিরা দিলেন রাহুল গান্ধী।

সুলতানপুর আদালতে বয়ান রেকর্ড করালেন রাহুল, অস্বীকার করলেন অভিযোগ
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















