News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাউকে বঞ্চিত করা হয়নি, বিরোধীদের ‘বাজেটে বৈষম্য’র অভিযোগের পাল্টা নির্মলার
Image

কাউকে বঞ্চিত করা হয়নি, বিরোধীদের ‘বাজেটে বৈষম্য’র অভিযোগের পাল্টা নির্মলার

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : মঙ্গলবার তৃতীয় এনডিএ-র সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলো। তাঁদের অভিযোগ, জোটের যে দুই শরিকের হাত ধরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বার ক্ষমতায় এসেছে এনডিএ, সেই টিডিপি এবং জেডিইউ সরকারের কথা ভেবে তৈরি হয়েছে বাজেট। অন্ধ্রপ্রদেশ এবং বিহারে একাধিক প্রকল্পের জন্যে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ কেন্দ্রীয় বাজেট থেকে বঞ্চিত বিরোধীরা, অভিযোগ এমনটাই। বৈষম্যের অভিযোগে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডি জোট। এদিন সকাল সকাল সংসদ চত্বরে জড়ো হন বিরোধী সাংসদেরা।

কিন্তু এদিন সংসদে দাঁড়িয়ে বাজেট নিয়ে বিরোধীদের বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যসভায় তিনি বলেন, প্রতি বাজেটে দেশের প্রতিটি রাজ্যের নাম উল্লেখ করার সুযোগ থাকে না। তার মানে এটা কখনই নয় যে সেই সমস্ত রাজ্যগুলোকে কেন্দ্রীয় প্রকল্প কিংবা কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। নির্মলার কথায়, ‘মোদী সরকারের মন্ত্রিসভায় মহারাষ্ট্রের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর প্রকল্প পাস করেছে। অথচ গতকালের বাজেটে মহারাষ্ট্রের নাম দেওয়া হয়নি। তার মানে কি মহারাষ্ট্র বঞ্চিত হল’।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top