মালদা, ২৪ জুলাই (হি.স.) : মালদার রতুয়া-২নং ব্লকের পরাণপুর এলাকায় রাস্তার বেহাল দশা। মেরামতের দাবি তুললেও হয়নি সুরাহা। শেষমেশ রাস্তার জমা জলে জাল ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানিয়েছেন, পরাণপুর এলাকার পাঁচটি গ্রামে প্রবেশের জন্য যে মূল রাস্তা রয়েছে, তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে সেই রাস্তা জলকাদায় একাকার হয়ে, চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু মেলেনি কোনও প্রতিকার। রাস্তার মেরামতের দাবিতে এদিন পরাণপুর এলাকার বাসীন্দারা জোরদার আন্দোলনে নামেন। তাঁরা রাস্তায় জাল ফেলে প্রতীকি মাছ ধরে, রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। এবং রাস্তা সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। যদিও শেষমেশ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।

মালদায় রাস্তার বেহাল দশা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
Tags:
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















