News Flash

  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের ওপর হামলাঃ ইস্তফা সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলির
Image

ট্রাম্পের ওপর হামলাঃ ইস্তফা সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলির

নিউ ইয়র্ক, ২৪ জুলাই (হি. স.): আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় শুরু থেকেই প্রশ্ন উঠেছিল নিরাপত্তার গাফিলতি নিয়ে। দিনকয়েক আগে সভায় বক্তব্য রাখার সময় আচমকাই একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। সেই ঘটনার জেরে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবারে  ইস্তফা দিলেন আমেরিকার  সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি শিয়াটল।

ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলায় সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় কমিটির সামনে হাজিরা দিতে হয় কিম্বারলিকে। সূত্রের খবর, সেখানেই নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নেন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি শিয়াটল। তারপরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top