News Flash

Image

পশ্চিম কারবি আংলঙের খেরনিতে বুনো হাতির উপদ্রব, তছনছ ঘরবাড়ি, খেতের ফসল

খেরনি (অসম), ২৩ জুলাই (হি.স.) : পশ্চিম কারবি আংলং জেলার অন্তর্গত খেরনিতে বুনো হাতির উপদ্রবে ব্যতিব্যস্ত নাগরিক জীবন। সোমবার রাতে বড়-মাটিখোলা গ্রামে তিনটি প্ৰকাণ্ড হাতি প্ৰবেশ করে তাণ্ডব চালায়। গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি তছনছ করার পাশাাপশি খেতের ফসল খেয়ে সাবাড় করে দিয়েছে তিনটি বুনো হাতি।

গান্ধী নামের জনৈক জানান, তাঁর গোলা থেকে প্ৰায় ১৪ থেকে ১৫ কুইন্টাল ধান খেয়ে সাবাড় করে দিয়েছে হাতিগুলি। কৃষিখেতে নতুন করে বপন করা ধান খেয়ে ব্যাপত ক্ষতি করেছে।

তিনি জানান, গত বছর বুনো হাতির হামলায় গৃহহারা হতে হয়েছিল তার পরিবারকে। ক্ষতিপূরণ দেওয়া অথবা হাতির উপদ্রব কমাতে কোনও ব্যবস্থা নেননি বন কর্তৃপক্ষ, অভিযোগ করেছেন গান্ধী।

(হিন্দুস্থান সমাচার)

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top