News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উন্নয়নমুখী এবং জনহিতৈষী, বলেছে অসম প্রদেশ বিজেপি
Image

২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উন্নয়নমুখী এবং জনহিতৈষী, বলেছে অসম প্রদেশ বিজেপি

গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : আজ মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশকৃত কেন্দ্রের এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটকে উন্নয়নমুখী এবং জনহিতৈষী বলে আখ্যা দিয়েছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা।

আজ দলের প্রদেশ সদর দফতর থেকে প্রেরিত এক প্রেস বিবৃতিতে প্রদেশ বিজেপি সভাপতি ভাবেশ কলিতা বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থাপিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যত নিশ্চিত করবে। যুবসমাজ, কৃষক, নারী এবং দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী সবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজেটে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেট অনুযায়ী আগামী পাঁচ বছরে ৪ কোটি ১০ লক্ষ যুবকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। একইভাবে যুব-উন্নয়নের জন্য বাজেটে ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভবেশ বলেন, দেশের ভবিষ্যৎ এবং যুব সমাজের উন্নয়নের জন্য কেন্দ্রীয় বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলনাহীন। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম ক্ষুদ্র উদ্যোক্তাদের উপকৃত করবে।

বিবৃতিতে কলিতা বলেন, বাজেটে আয়কর কাঠামোকে পরিবর্তনের মাধ্যমে সরকারি কর্মচারীদেরও স্বস্তি দেওয়া হয়েছে। একইভাবে, কৃষির জন্য ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কৃষকদের জন্য ১০ হাজারটি জৈবিক গবেষণা কেন্দ্র স্থাপন করা, কৃষি গবেষণা এবং উৎপাদনশীলতার ওপর জোর দেওয়া হয়েছে বাজেটে।

তিনি বলেন, বাজেটে দেশের বিদ্যুৎ খণ্ডের উন্নয়নে ২১,৪০০ কোটি টাকা, গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা, ক্যানসারের জরুরি ওষুধের জন্য কর ছাড় এবং নারী সমাজের উন্নয়নের জন্য ৩ লক্ষ কোটি টাকা ধার্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা। সামগ্রিকভাবে, কেন্দ্রীয় বাজেট অর্থনৈতিক, শিল্প, পরিকাঠামো এবং বিদ্যুৎ সহ দেশের প্রতিটি ক্ষেত্র উপকৃত হবে।

বিজেপির প্রদেশ সভাপতি বলেন, ‘বাজেট অসমের জন্যও আশা নিয়ে এসেছে। বাজেটে প্রস্তাব করা হয়েছে, অসমের বন্যা সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার সহায়তা দেবে। এককথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিমলা সীতারমণকে রাজ্যবাসীর তরফ থেকে দেশের মানুষের কাছে এমন একটি জনবান্ধব বাজেট পেশ করার জন্য ধন্যবাদ জানাই।’

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top