News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাজেট সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে : প্রধানমন্ত্রী
Image

বাজেট সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ হওয়ার পর ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এই বাজেট নতুন মধ্যবিত্তের ক্ষমতায়নের জন্য। এই বাজেট থেকে তরুণরা সীমাহীন সুযোগ পাবে। এই বাজেট থেকে শিক্ষা ও দক্ষতা নতুন মাত্রা পাবে। এই বাজেট নতুন মধ্যবিত্তকে শক্তি দেবে…এই বাজেট নারী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমএসএমইকে সাহায্য করবে।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “এই বাজেট সমাজের প্রতিটি ক্ষেত্রকে শক্তি দেবে।” প্রধানমন্ত্রীর কথায়, “আমি এই গুরুত্বপূর্ণ বাজেটের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই, যা দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও সমগ্র টিম অভিনন্দন পাওয়ার যোগ্য। এই দূরদর্শী বাজেট আমাদের সমাজের প্রতিটি স্তরকে উন্নীত করবে এবং ক্ষমতায়ন করবে, সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।”

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top