নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): শুধু নিট নয়, ভারতের সমস্ত প্রধান পরীক্ষায় গুরুতর সমস্যা রয়েছে। নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে এই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, “এটা সমগ্র দেশের কাছে স্পষ্ট যে, আমাদের পরীক্ষা পদ্ধতিতে খুবই গুরুতর সমস্যা রয়েছে, শুধুমাত্র নিট পরীক্ষায় নয়, সমস্ত প্রধান পরীক্ষায়। মন্ত্রী (ধর্মেন্দ্র প্রধান) নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন। আমি মনে করি না যে, তিনি এখানে যা ঘটছে তার মৌলিক বিষয়গুলি বোঝেন।”রাহুল গান্ধী বলেছেন, “শুধু চেঁচামেচি করে মিথ্যা, সত্য হয়ে যাবে না। বিষয়টি হল, বিরোধী দলনেতা বলছেন, দেশের পরীক্ষা পদ্ধতি জঘন্য, তা অত্যন্ত নিন্দনীয়।” রাহুল গান্ধী এদিন লোকসভায় আরও বলেছেন, “দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছেন, যারা কী ঘটছে তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং যারা নিশ্চিত যে ভারতীয় পরীক্ষা পদ্ধতি একটি জালিয়াতি। লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে, আপনি যদি ধনী হন এবং আপনার কাছে টাকা থাকে তবে আপনি ভারতীয় পরীক্ষা পদ্ধতি কিনতে পারবেন এবং এই একই অনুভূতি বিরোধীদের রয়েছে।”

শুধু নিট নয়, ভারতের সমস্ত প্রধান পরীক্ষায় গুরুতর সমস্যা রয়েছে : রাহুল গান্ধী
Releated Posts
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…
খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি
পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…
মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা
তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…


















