News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়া প্রবেশের পথে প্রশাসনিক বাধার সম্মুখীন কংগ্রেস নেতৃত্বরা, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

গন্ডাছড়া প্রবেশের পথে প্রশাসনিক বাধার সম্মুখীন কংগ্রেস নেতৃত্বরা, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: গন্ডাছড়ায় যেতে বাধাপ্রাপ্ত হলেন কংগ্রেস নেতৃত্বরা। পূর্ব অনুমতি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তাদের গন্ডাছড়ায় ঢুকতে অনুমতি দিতে নারাজ প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের বিরুদ্ধে একরাশ খুব উগরে দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

উল্লেখ্য গত ১২ ই জুলাই রাতে গন্ডাছড়ায় দুষ্কৃতীরা সন্ত্রাসের সৃষ্টি করে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু সাধারণ মানুষ। ইতিমধ্যেই শাসক দলের নেতৃত্ব সহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরনের ব্যবস্থা  করেছেন।

সোমবার কংগ্রেস দলের নেতৃত্বরা গন্ডাছড়া সফরে যাওয়ার জন্য ধলাই জেলা শাসকের নিকট অনুমতি চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস দলের প্রতিনিধি দলকে গন্ডাছড়া সফরের অনুমতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অনুমতি প্রত্যাহার করে নিলেন ধলাই জেলা শাসক। কংগ্রেসের প্রতিনিধি দলকে মাঝ পথেই আটকে দেয় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার যখন গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হন তখনই তাদেরকে রাস্তায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা আটকে দেয়। জানানো হয় জেলাশাসক ধলাই জেলা সফরের জন্য কংগ্রেস দলের প্রতিনিধিদের অনুমতি বাতিল করে দিয়েছেন।

এই ঘটনায় সুদীপ রায় বর্মন বলেন, প্রশাসন বলছে ধলাই জেলার সবকিছু স্বাভাবিক রয়েছে। এই পরিস্থিতিতে ১৬৩ ধারা জারি থাকার পরেও শাসক দলের নেতৃত্বরা সেখানে গেছেন দেখা করেছেন সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু যখন কংগ্রেস দলের নেতৃত্বরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাদের সঙ্গে দেখা করতে যেতে চাইছেন তখন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে সেখানে নাকি একসাথে ১৬৩ ধারা জারি রয়েছে। যার দরুন সেখানে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একেক দলের জন্য একেক আইন কিভাবে সম্ভব তা নিয়ে এদের প্রশ্ন তোলেন সুদীপ রায় বর্মন। তিনি বলেন প্রশাসনের বক্তব্য অনুযায়ী যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে কেন সেখানে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর ভেতরে অন্য কোন রহস্য রয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্ব ভেতরে অন্য কোন রহস্য রয়েছে বলে দাবি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top