News Flash

  • Home
  • বিদেশ
  • রাষ্ট্রপতি নির্বাচনে নাম প্রত্যাহার বাইডেনের, সমর্থন জানালেন কমলাকে
Image

রাষ্ট্রপতি নির্বাচনে নাম প্রত্যাহার বাইডেনের, সমর্থন জানালেন কমলাকে

ওয়াশিংটন, ২২ জুলাই (হি.স.) : জো বাইডেন আগামী নভেম্বরে আমেরিকার রাষ্ট্রপতির নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি রবিবার রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় এমনটা জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান। ডেমোক্রেটিক পার্টি ও দেশের স্বার্থে রাষ্ট্রপতি হিসেবে বাকি মেয়াদ তাঁর দায়িত্ব পালনে ব্যয় করাই তাঁর অগ্রাধিকার। চলতি সপ্তাহের শেষের দিকে জাতির উদ্দেশে এক ভাষণে তার সিদ্ধান্তের কথা জানাবেন। ডেমোক্রেটিক দলের রাষ্ট্রপতি পদের জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন এবং একজন অসাধারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কাজ করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২৮ জুন বিতর্কের পর, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার জন্য জো বাইডেনের উপর চাপ ক্রমশ বাড়ছিল। বর্তমানে কোভিড-এ আক্রান্ত হওয়ায় তিনি নিজের বাড়িতে আইসোলেশনে আছেন।

Releated Posts

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে ‘চরম পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

এভিয়ান, ১৬ জুন (আইএএনএস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

টেলিকম জালিয়াতি ও ‘পিগ-বুচারিং’ প্রতারণার নতুন ঘাঁটি হয়ে উঠছে শ্রীলঙ্কা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক টেলিকম জালিয়াতি এবং তথাকথিত ‘পিগ-বুচারিং’ বিনিয়োগ প্রতারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top