News Flash

  • Home
  • খেলা
  • কল্যাণ সমিতির ফুটবলারদের জার্সি প্রদান ভালো খেলার পাশাপাশি সাফল্যের প্রত্যাশা
Image

কল্যাণ সমিতির ফুটবলারদের জার্সি প্রদান ভালো খেলার পাশাপাশি সাফল্যের প্রত্যাশা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মাঠে ভালো খেলার উদ্দেশ্য তো রয়েছেই। উপরন্ত সর্বতো প্রয়াস থাকবে সাফল্য অর্জনের।‌ ১৯৫৩ সালে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলায়ও তাদের একটা আলাদা স্থান রয়েছে। গত ২৭ বছর ধরে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত খেলায় অংশগ্রহণ করে আসছে। কখনও সি ডিভিশন, আবার কখনও বি ডিভিশনে তারা অংশগ্রহণ করে। গত ২০১৭ সাল থেকে বি ডিভিশন খেলায় তারা অংশগ্রহণ করে আসছে। এবছরও রাজ্যের ছেলেদের এবং একজন মাত্র বহিরার্জ্যের খেলোয়াড় নিয়ে শক্ত দল গঠন করেছে তাঁরা। কোচ নিযুক্ত হয়েছেন সুবোধ দেববর্মা। বাছাইকৃত খেলোয়াড়কে নিয়ে ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে তাদের অনুশীলন। গত বছর তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে তৃতীয় স্থান অধিকার করেছিল। এ বছরও ভালো খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তাদের লক্ষ্য বলে জানান কোচ সুবোধ দেববর্মা। আজ, রবিবার ক্লাব গৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার ছাড়াও আজকের এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মৌলিক সহ ক্লাবের কর্মকর্তারা। টিম কো-অর্ডিনেটর তথা টিম ম্যানেজার তন্ময় দত্ত এবার দল ভালো খেলার পাশাপাশি সাফল্য অর্জনে প্রত্যাশা পূরণ করবে বলে আশা ব্যক্ত করেন।



Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top