News Flash

  • Home
  • দিনের খবর
  • সমাজের প্রতিটি শ্রেণীকে ন্যায়বিচার দেওয়ার কাজ করেছে বিজেপি : অমিত শাহ
Image

সমাজের প্রতিটি শ্রেণীকে ন্যায়বিচার দেওয়ার কাজ করেছে বিজেপি : অমিত শাহ

পুণে, ২১ জুলাই (হি.স.): সমাজের প্রতিটি শ্রেণীকে ন্যায়বিচার দেওয়ার কাজ যদি কোনও দল করে থাকে, তবে তা হল ভারতীয় জনতা পার্টি। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার পুণে-তে মহারাষ্ট্র বিজেপির রাজ্য সম্মেলেন বক্তৃতা রাখেন অমিত শাহ। সেখানে তিনি বলেছেন, “দেশে অনেক ভুল ধারণা ছড়িয়েছে, কিন্তু তাঁদের (বিরোধীদের) ভ্রান্ত ধারণায় গুরুত্ব দেওয়া উচিত নয়। তাঁরা (বিরোধীরা) বলেছিল, বিজেপি সংরক্ষণ শেষ করবে।  কিন্তু আমি বলতে চাই, ১০ বছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল শুধুমাত্র মোদীজির সময় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও, রিজার্ভেশন জোরদার করার কাজ আমাদের নেতা মোদীজি করেছিলেন।”অমিত শাহ আরও বলেছেন, “তাঁরা (বিরোধীরা) সংবিধানের বিষয়টি উত্থাপন করেছিল, কিন্তু আমরা উত্তর দিইনি…পওয়ার সাহেব একটি নতুন বিভ্রম তৈরি করার চেষ্টা করছেন…মহারাষ্ট্রে যখনই বিজেপি সরকার ক্ষমতায় আসে, মারাঠারা সংরক্ষণ পায় এবং যখনই শারদ পওয়ারের সরকার ক্ষমতায় আসে, মারাঠা সংরক্ষণ উধাও হয়ে যায়। সমাজের প্রতিটি শ্রেণীকে ন্যায়বিচার দেওয়ার কাজ যদি কোনও দল করে থাকে, তবে তা হল ভারতীয় জনতা পার্টি।”অমিত শাহ কংগ্রেসকে নিশানা করে বলেছেন, “কয়েক দশক ধরে কংগ্রেস এদেশে শাসন করেছে, কিন্তু গরিবদের উন্নয়নে তারা কী করেছে? তারা আমাদের সম্পর্কে গুজব ছড়ানোর চেষ্টা করেছিল, এই বলে যে বিজেপি রিজার্ভেশন শেষ করবে… আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে মোদীজির নেতৃত্বেই সংরক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছিল।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top