News Flash

  • Home
  • দিনের খবর
  • পায়রাডাঙ্গায় হিংসার শিকার নাগরিকদের পাশে শুভেন্দু অধিকারী
Image

পায়রাডাঙ্গায় হিংসার শিকার নাগরিকদের পাশে শুভেন্দু অধিকারী

রানাঘাট, ১৯ জুলাই (হি.স.) : রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গায় উপনির্বাচনের দিন হিংসার শিকার এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা এলাকার নাগরিকদের সাথে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তিনি তাদের প্রতি সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন।

শুভেন্দু অধিকারী বলেন, “এই ধরনের হিংসা এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং তাদের অধিকার রক্ষায় সবধরনের সহায়তা করবো।”

উল্লেখ্য, উপনির্বাচনের দিন পায়রাডাঙ্গায় বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনা ঘটে যার ফলে অনেকেই তাদের ভোট দিতে পারেননি। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার এই পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি নিয়ে তিনি বিধানসভায় বিষয়টি উত্থাপন করবেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top