News Flash

  • Home
  • দেশ
  • টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা : বিধান নগরে ১৮ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার দুই অভিযুক্ত
Image

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা : বিধান নগরে ১৮ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার দুই অভিযুক্ত

 বিধাননগর, ১৯ জুলাই (হি.স.):  টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণার ঘটনায় বিধান নগর সাইবার ক্রাইম পুলিশের হাতে ধরা পড়েছে দুই অভিযুক্ত। অভিযোগ করা হয়েছে যে তারা প্রায় ১৮ লাখ ৬৬ হাজার টাকার প্রতারণা করেছে। মূল অভিযুক্ত শিভম সিং-এর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

২০ ডিসেম্বর, ২০২৩ তারিখে নিউটাউনের এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ ৬৪০০০ টাকা তুলে নেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর, বিধান নগর সাইবার ক্রাইম পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের ভিত্তিতে বিহারের ভাগলপুরের বাসিন্দা ১৯ বছরের বিহারী প্রসাদ সিংকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় যে, এই প্রতারণা চক্রের সাথে সে জড়িত এবং তার ব্যাংক একাউন্টে প্রতারণার টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এরপর বিপিন কুমার নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, যিনি এই চক্রের সাথে জড়িত ছিলেন। বিপিন কুমারের তথ্য অনুযায়ী, এই চক্রটি শিভম সিং দ্বারা পরিচালিত হচ্ছে।

আজ অভিযুক্ত দুজনকে বিধান নগর মহাকুমা আদালতে তোলা হবে এবং তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।ধৃতদের নাম বিপিন কুমার, বিহারী প্রসাদ সিং।দুজনেই বিহারের ভাগলপুরের বাসিন্দা।

Releated Posts

খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি

পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…

ByByNews Desk Jun 16, 2026

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top