ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন সাফল্য অর্জন করে ফিরেছে ত্রিপুরার যোগা খেলোয়াররা। সর্বভারতীয় যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে ২৫ থেকে ২৭ জুন। ৩১ সদস্যের রাজ্য দল সেখানে বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে ২১ টি পদক জয় করে এনেছে। আজ শহর দক্ষিণের বাধারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানে জাতীয় আসরে সাফল্য অর্জনকারী রাজ্য যোগা দলের খেলোয়াড়দের হাতে প্রশংসা পত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। এবারের জাতীয় আসর থেকেই ত্রিপুরার সাত জন যোগা খেলোয়ার আগামী আগস্ট মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ত্রিপুরা যোগাসন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরও বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাসসহ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি তথা স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সমীর সাহা সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ তার বক্তৃতায় খেলোয়ারদের সাফল্যে ভূয়ষী প্রশংসা করে আগামী দিনে আরও সাফল্যের শুভেচ্ছা জানান। সাত জন যোগা খেলোয়ার দিশান্ত সেন, স্বস্তিকা দাস, কৃতিকা দত্ত, অন্বেষা দেব, ধৃতি দেবনাথ, পরিণীতা রায় ও বিজয় পাল – প্রত্যেককে স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস প্রদান করা হয়।

জাতীয় যোগা আসরে সাফল্য অর্জনকারী খেলোয়াররা স্বামী বিবেকানন্দ ক্লাবে সংবর্ধিত
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…


















