News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগের মধ্যে কাঁকড়াবনে রাজনৈতিক সৌজন্যতা
Image

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগের মধ্যে কাঁকড়াবনে রাজনৈতিক সৌজন্যতা

আগরতলা, ১৮ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দলের সন্ত্রাসের হাজারো অভিযোগের মধ্যে সৌজন্যতার দেখা মিলেছে কাঁকড়াবন বিধানসভায়। আজ বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেস কর্মীদের গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন বিজেপির কর্মীরা।

এদিন কাঁকড়বন- শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, বিজেপি সরকার গণতান্ত্রে বিশ্বাস করে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হবে। কাঁকড়াবন বিধানসভা শান্তিপূর্ণ নির্বাচন চাইছে। গত চারদিন ধরে বিরোধীদলের প্রার্থীরা দল মত নির্বিশেষে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। 

এদিন তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে কাঁকড়াবন বিধানসভা নজির স্থাপন করতে চাইছে। তিনি আশাবাদী গত ছয় বছরে বিজেপি সরকার জনগণের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে তার সুফল পাবে। মানুষ দুহাত তুলে বিজেপি মনোনীত প্রার্থীদের ভোট দেবেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top