News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় নৃত্যালয় নৃত্য সেন্টারের উদ্যোগে গুণী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

উত্তর জেলায় নৃত্যালয় নৃত্য সেন্টারের উদ্যোগে গুণী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ জুলাই: প্রত্যেক বছরের ন্যায় এবছরও উত্তর জেলায় শুরু হল নৃত্যালয় নৃত্য সেন্টারের উদ্যোগে গুণী সম্বর্ধনা অনুষ্ঠান। জানা যায় গত জুন মাস থেকে এই গুণী সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। জুন মাসে উত্তর জেলার তিলথৈ এলাকায় নৃত্যালয় নৃত্য সেন্টারের তিলথৈ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

যেখানে উক্ত এলাকার বাসিন্দা তথা বেদগুরু কামিনী চন্দ্র দেবনাথকে গুণী সম্বর্ধনায় সম্বর্ধিত করা হয়। উল্লেখ্য নৃত্যালয় নৃত্য সেন্টারের উত্তর জেলায় ধর্মনগর, কদমতলা, তিলথৈ, পানিসাগর ও পেচারথল মিলিয়ে মোট ৫টি শাখা রয়েছে। যেখানে প্রত্যেকটি শাখায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নৃত্যালয় নৃত্য সেন্টারের অধ্যক্ষ শ্রীভাস দেব।

যেখানে প্রতিবছর প্রত্যেকটি শাখার উদ্যোগে এই গুণী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ই জুলাই বুধবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাসের বাসভবনে নৃত্যালয় নৃত্য সেন্টারের পানিসাগর শাখার উদ্যোগে গুণী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যেখানে পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস  গুণী সম্বর্ধনায় সম্বর্ধিত করা হয়। এতে উপস্থিত ছিলেন নৃত্যালয় নৃত্য সেন্টারের অধ্যক্ষ শ্রীভাস দেব,নৃত্যালোয় নৃত্য সেন্টারের সকল ছাত্র ছাত্রীরা সহ অন্যান্যরা। শ্রীভাস দেব জানান আগামীদিনে ধর্মনগর, কদমতলা ও পেচারথলেও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী আগস্ট মাসে ধর্মনগরে যে গুণী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাতে একাধিক গুণী ব্যক্তিত্বদের সম্বর্ধিত করা হবে নৃত্যালয় নৃত্য সেন্টারের ধর্মনগর শাখার পক্ষ থেকে।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top