News Flash

  • Home
  • দিনের খবর
  • ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে তাজিয়া, বিহারে বিদ্যুৎস্পৃষ্ট ২৪
Image

১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে তাজিয়া, বিহারে বিদ্যুৎস্পৃষ্ট ২৪

কিশনগঞ্জ, ১৭ জুলাই (হি. স.) :  ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারে তাজিয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম   মিছিলে থাকা ২৪ জন। বুধবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের আরারিয়ার নেপাল সীমান্তের পলাশী ব্লকের পিঁপড়া বিজয়ওয়ারা গ্রামে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় আহতদের চিকিৎসা চলছে পলাশী হাসপাতাল ও পূর্ণিয়া মেডিকেল কলেজে।জানা গিয়েছে, এদিন বেলা দুটো নাগাদ মহরম উপলক্ষ্যে তাজিয়া বের হয় আরারিয়ার নেপাল সীমান্তের পলাশী ব্লকের পিঁপড়া বিজয়ওয়ারা গ্রামে। সেই সময়ই বিপত্তি ঘটে। তাজিয়া ১১ হাজার ভোল্টের সংস্পর্শে এসে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন তাজিয়ার মিছিলে থাকা ২৪ জন। গুরুতর জখম অবস্থায় তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পলাশী হাসপাতালে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের স্থানান্তরিত করা হয় পূর্ণিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আরারিয়ার মহকুমা শাসক অনিকেত কুমার জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের চিকিৎসা চলছে পলাশী ও পূর্ণিয়া মেডিকেল কলেজে। তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top