News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ চপলতায় নাজেহাল অবস্থা উনকোটি জেলা হাসপাতালের রোগীদের
Image

বিদ্যুৎ চপলতায় নাজেহাল অবস্থা উনকোটি জেলা হাসপাতালের রোগীদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জুলাই: গত বেশ কিছুদিন ধরেই ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ যন্ত্রণা চরম আকার ধারণ করতে শুরু করেছে। ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ রোগী থেকে শুরু করে রোগীর পরিজনরা। রোগীর পরিজনদের অভিযোগ সোমবার গভীর রাতে কোন কারণ ছাড়া বিদ্যুৎ চলে যায় জেলা হাসপাতালে। যার ফলে প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

কেননা প্রচন্ড গরম থাকার কারণে রোগীদের এবং রোগীর পরিজনদের চরম অসুবিধা হয়।  পাশাপাশি শিশু বিভাগ ও সার্জারি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ফ্যান না থাকার কারণে চরম অসুবিধার শিকার হতে হচ্ছে রোগীদের। অনেকে বাড়ি থেকে ফ্যান বহন করে হাসপাতালে নিয়ে আসছে সেই ওয়ার্ডগুলিতে ফ্যান থাকলেও তা অনেকটি বিকল অবস্থায় রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোগীর পরিজনরা উক্ত বিষয় নিয়ে একরাশ খুব উগরে দেন। তাছাড়া হাসপাতালের শৌচাগার গুলো ব্যবহার অযোগ্য হয়ে আছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top