News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রহস্যজনকভাবে জলে তলিয়ে গেল একই এলাকার দুই জনজাতি মহিলা, নিহত এক, আহত এক
Image

রহস্যজনকভাবে জলে তলিয়ে গেল একই এলাকার দুই জনজাতি মহিলা, নিহত এক, আহত এক

আগরতলা, ১৫ জুলাই: রহস্যজনকভাবে একই এলাকার জলে তলিয়ে গিয়েছে দুই জনজাতি মহিলা। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম এডিসি ভিলেজ এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্তী হোলাম এবং খন্তী রিয়াং জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করেছিলেন। পরিষ্কার শেষে পুকুরের স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় ওই দুই মহিলা। পরর্বতী সময়ে বাড়ি না ফেরায় ওই দুই মহিলার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এক মহিলাকে জলে ভাসতে দেখতে পেয়েছেন তাঁরা। সাথে সাথে তাদেরকে জল থেকে উদ্ধার করা হয়েছে। 

এদিকে ধর্মনগর দমকলবাহিনীকে খবর পাঠানো হয়েছে। দমকলকর্মীরা ছুটে গিয়ে তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। হাসপাতালের চিকিৎসক জয়ন্তী হালোমকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে খুন্তির রিয়াং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কিন্তু কি ভাবে একই সাথে দুই মহিলা জলে তলিয়ে গেল তা এখনো জানা যায় নি। আজ ময়না তদন্তের পর পরিবারের হাতে জয়ন্তী হালামের মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top