News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালি অংশের মানুষের আজ ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে, দ্বিধাহীন ভাষায় বলেন মন্ত্রী টিংকু রায়
Image

গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালি অংশের মানুষের আজ ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে, দ্বিধাহীন ভাষায় বলেন মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ১৫ জুলাই : অশান্ত গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালি অংশের মানুষের আজ বিজেপির প্রতিনিধি দলের সামনে ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে। দ্বিধাহীন ভাষায় বলেন মন্ত্রী টিংকু রায়। তিনি আগামী দুই দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ অন্তত ২৫ শতাংশ অর্থ প্রদানের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, গণ্ডাছড়া সফরে গিয়ে বিজেপির প্রতিনিধি দল ভয়ানক রোষের মুখোমুখি হয়েছিলেন। 

এদিন মন্ত্রী টিংকু রায় বলেন, বাঙালি অংশের ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁদের দাবি-দাওয়া শুনেছি। ত্রিপুরা সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল এবং ক্ষতিগ্রস্ত সকলের পাশে রয়েছে। তাঁর কথায়, যাঁদের বাড়িঘর পুড়েছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু, আগামী দুইদিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ অন্তত ২৫ শতাংশ অর্থ প্রদানের ব্যবস্থা করবে প্রশাসন। 

তাঁর বন্তব্য, রাজ্য সরকার চাইছে পরিস্থিতি স্বাভাবিক হোক। বাজার খুলুক। গত তিনদিন ধরে মানুষ রাস্তায় আছেন, সেই অসহায়ত্ব এবং তিক্ততার বহি:প্রকাশ আজ দেখা গেছে। বলতে দ্বিধা নেই, গত কয়েকদিনের পরিস্থিতির জেরেই আজ তাঁদের ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে। 

তিনি জানান, খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র দেখার ইচ্ছে ছিল আমাদের। তার বদলে এখন ফিরে গিয়ে তাঁদের দাবি-দাওয়া পূরণের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, আজ মারমুখী জনতা গণ্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয় ভাঙচুর করেছেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ঠিকই। কিন্তু, পরিবেশ এখনও থমথমে হয়ে রয়েছে। 

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top