News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা ও কালাছড়া ব্লকে মনোনয়ন পত্র জমা দিলো সিপিআইএম, কংগ্রেস ও নির্দল প্রার্থীরা
Image

কদমতলা ও কালাছড়া ব্লকে মনোনয়ন পত্র জমা দিলো সিপিআইএম, কংগ্রেস ও নির্দল প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৫ জুলাই: রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে তাল মিলিয়ে উত্তর জেলার কদমতলা ও কালাছড়া ব্লকে মনোনয়ন পত্র জমা দিলো সিপিআইএম, কংগ্রেস ও নির্দল প্রার্থীরা। সকাল ১১ টা থেকে শুরু হয় মনোনয়নপত্রের কর্মসূচি। কালাছড়া ব্লকে ছিল এদিন সিপিএমের এককভাবে মনোনয়ন জমা।

ব্লকের অন্তর্গত আঠারোটি পঞ্চায়েতের প্রায় পঁচানব্বই শতাংশ আসনে এদিন মনোনয়ন জমা দেওয়া হয়েছে বলে জানান বিধায়িকা বিজিতা নাথ। তাছাড়াও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সবকটি আসনেও তাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করে। তাছাড়া যে অল্প কিছু সংখ্যক আসন রয়েছে সেগুলিও দু-একদিনের মধ্যে মনোনয়ন জমা দেওয়া হবে বলে জানান বিধায়িকা।

তিনি আরো বলেন শাসক দলের সন্ত্রাস ও ভয়ভীতি দেখানোর ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে পারছে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে সিপিএম ভালো ফলাফল করবে বলে আশাবাদী। অপরদিকে একইভাবে কদমতলা ব্লকেও সকাল এগারোটা থেকে মনোনয়ন পত্র দাখিল করে কংগ্রেস দল। তারাও এককভাবে পঞ্চায়েতের সত্তর শতাংশেরও অধিক আসনে মনোনয়ন পত্র জমা দেয়। তাছাড়া পঞ্চায়েত সমিতির চারটি আসন ও জেলা পরিষদের পাঁচটি আসনেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা।

তবে এই কংগ্রেসিদের মধ্যে অনেক বিজেপি বিক্ষুব্ধদেরও দেখা গিয়েছে। এদের মধ্যে অসিত বরণ নাথ ও রবীন্দ্র নাথরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাছাড়াও পিপলস ইন্ডিয়া নামে অপর এক রাজনৈতিক দল দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেয় বলে জানান দলের সভাপতি রহমত আলী। যাইহোক এদিন শাসক দল ব্যতীত অন্যান্য বিরোধী দলগুলোর মনোনয়নপত্র দাখিলে কদমতলা ও কালাছড়া ব্লকে ছিল একেবারে উৎসব মুখর পরিবেশ।

Releated Posts

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top