News Flash

  • Home
  • দিনের খবর
  • বিএসএনএল-এর কাছে সুবর্ণ সুযোগ, পোর্ট করা গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছেই
Image

বিএসএনএল-এর কাছে সুবর্ণ সুযোগ, পোর্ট করা গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছেই


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): বিভিন্ন বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলি এক ধাক্কায় মাশুল অনেকটাই বাড়িয়ে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর সামনে ব্যবসা বৃদ্ধির নতুন সম্ভাবনার দরজা খুলে গিয়েছে। বিএসএনএল-এর কাছে এখন সুবর্ণ সুযোগ বলাই যেতে পারে। একই সঙ্গে ফোর জি পরিষেবা চালু হওয়া এবং মাশুল হার অপরিবর্তিত থাকার কারণে বহু গ্রাহক বিএসএনএল-এর দিকে ঝুঁকছেন। 

শুধুমাত্র পয়লা জুলাই থেকে এ পর্যন্ত গোটা রাজ্যে ৫২ হাজারের বেশি গ্রাহক নতুন বিএসএনএল কানেকশন নিয়েছেন। অন্য সংস্থার থেকে পোর্ট করে বিএসএনএলএ আসা গ্রাহকের সংখ্যা ১৪,৫০৬। এই সময় শুধুমাত্র কলকাতা সার্কেলে ১৬ হাজার ৫০০ জন বিএসএনএল মোবাইল সংযোগ নিয়েছেন। যার মধ্যে ৫৮০০ মানুষ এসেছেন অন্যান্য সংস্থার সংযোগ ছেড়ে। গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো ঢেলে সাজাচ্ছে বিএসএনএল।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top