News Flash

  • Home
  • দেশ
  • ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে তলিয়ে গেল যুবক, চলছে উদ্ধার অভিযান
Image

ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে তলিয়ে গেল যুবক, চলছে উদ্ধার অভিযান

জলপাইগুড়ি, ১৩ জুলাই (হি. স.) :  জলপাইগুড়ির ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে এক যুবকের জলে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর যুবকের খোঁজে তল্লাশি চলছে। জানা গেছে, যুবকের নাম সুরজ রায় (২১)। তিনি রাঙ্গাপানি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাঙ্গাপানির বাসিন্দা সুরজ তার ভাইয়ের সঙ্গে বাইকে করে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে গিয়েছিল।  মহানন্দা ব্যারেজে নামার সময় সুরজ পা পিছলে জলে পড়ে যায়। বৃষ্টির কারণে ব্যারেজে জলের প্রবাহ বেশি থাকায় সুরজ ভেসে গেছে। এদিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ও ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর শুক্রবার গভীর রাতে সুরজকে ব্যারেজে খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। এরপর শনিবার ফের যুবকের খোঁজে তল্লাশি শুরু করে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও উদ্ধারকারী দল।

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top