News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (আপডেট) কাল ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিল বামফ্রন্ট
Image

(আপডেট) কাল ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিল বামফ্রন্ট

আগরতলা, ১৩ জুলাই: রাজনৈতিক সন্ত্রাসের বেঘোরে প্রাণ হারিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী বাদল শীল। এরই প্রতিবাদে আগামীকাল রবিবার ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট। আজ সাংবাদিক  সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর।

এদিন তিনি বলেন, আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধ কার্যকরী থাকবে। রাজ্যের সবর্ত্র যানবাহন, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন। পাশাপাশি, বিজেপির দূর্বৃত্তদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে।

এদিন তিনি বলেন, জরুরি পরিষেবার সাথে যুক্ত যান বাহন ও দোকান পাট এই বনধের বাইরে থাকবে। শান্তিপূর্ণভাবে বনধে সামিল হওয়ার জন্য আপামর জনগনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

Releated Posts

বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা

আগরতলা, ৩০ জুন: সর্ব শিক্ষা অভিযানের (এসএসএ) শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহ থেকেও কোনও…

ByByReshmi Debnath Jun 30, 2026

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top