ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে উমাকান্ত কোচিং সেন্টার। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার ২-০ গোলের ব্যবধানে সবুজ সংঘ কে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের ম্যাচ। উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষে এটি গ্রুপ লিগে অন্তিম তথা সপ্তম ম্যাচের মাথায় তৃতীয় জয়। প্রথম ম্যাচে বিবেকানন্দ ক্লাবের সঙ্গে শূন্য আট গোলে এবং মাঝে দুটি ম্যাচে স্বামী বিবেকানন্দ ক্লাবের সঙ্গে শূন্য সাত গোলে এবং ইকফাই ফুটবল ক্লাবের সঙ্গে শূন্য পাঁচ গোলে হেরে পয়েন্ট খুইয়ে উমাকান্ত কোচিং সেন্টার অনেকটাই পিছিয়ে পড়েছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ শনিবার দিনের একমাত্র খেলায় প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষে প্রথম গোল সুজয় দেবনাথ এর। সবুজ সংঘের ছেলেরা গোলটি শোধ করতে মরিয়া হয়ে উঠলেও কার্যত সফল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা পরিলক্ষিত হলেও সবুজ সংঘ কোন সুযোগ বের করতে পারেনি। উপরন্ত শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে উমাকান্ত কোচিং সেন্টারের আলী আহমেদ আরেকটি গোল করে দলকে ২-০তে লিড এনে দিয়ে জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়ে যায়। এদিকে আজকের খেলায় রেফারি দুদলের ৪ জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, খোকন সাহা, রাজীব ত্রিপুরা ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বেলা একটায় ইয়ুথ ক্লাব বনাম ঐকতান যুব সংস্থা। বিকেল তিনটায় স্বামী বিবেকানন্দ ক্লাব বনাম সরোজ সংঘ।

সবুজকে হারিয়ে জয় দিয়ে লীগ অভিযান শেষ করলো উমাকান্ত
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















