News Flash

  • Home
  • খেলা
  • মৌসুমির জোড়া গোল, ফিরতি লীগেও চলমানকে ৬-১এ হারালো ফুলো ঝানু
Image

মৌসুমির জোড়া গোল, ফিরতি লীগেও চলমানকে ৬-১এ হারালো ফুলো ঝানু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মৌসুমির জোড়া গোল। অন্য চারজনের প্রত্যেকের একটি করে গোল। দুর্দান্ত জয় ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের। অনেকটা প্রথম লীগের মতোই ফিরতে লীগেও চলমানকে হারালো ফুলো-ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। তাও ডাবল ধামাকা। অর্থাৎ প্রথম লীগে ৩-০ তো ফিরতি লিগে ৬-১ গোল ব্যবধান। ছয় দলীয় মহিলা ফুটবল লিগে তৃতীয় স্থান পাকা বলা গেলেও লক্ষ্য রয়েছে চ্যাম্পিয়ন, রানার্স এর মতো সাফল্য অর্জনের। লীগ শুরুতে প্রথম দুটি ম্যাচে পরাজয় ফুলো ঝানুকে কিছুটা পিছিয়ে দিয়েছে। টি এফ এ আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলে ফুলো ঝানু আজ, শনিবার ৬-১  গোলের ব্যবধানে চলমান সংঘ কে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে ছিল। গোলের শুরু ৪ মিনিটের মাথায় মৌসুমির ওড়াং-এর পা থেকে। ৮ মিনিট অন্তর অন্তর পর পর আরও দুই গোল দিপালী হালাম ও কুন্তী ওড়াং এর সৌজন্যে। ফের আরও ১০ মিনিট পর ঝুমা ওড়াং একটি গোল করলে ব্যবধান ৪-০ হয়। পক্ষান্তরে চলমান সংঘের মেয়েরা গোল পরিশোধ করার সুযোগ তো পায়নি, উপরন্ত রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ৩৯ মিনিটের মাথায় রূপনি ওড়াং আরেকটি গোল করলে প্রথমার্ধেই ফুলো ঝানু ৫-০ তে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও ফুলো ঝানুর মেয়েরা প্রাধান্য বজায় রেখে খেলে ৬৫ মিনিটের মাথায় মৌসুমী ফের আরও একটি গোল করলে ম্যাচ ক্রমশ নিশ্চিত হতে থাকে ফুলো ঝানুর পক্ষে। ১০ মিনিট বাদে চলমান সংঘের স্নেহা দেবনাথ একটা সুযোগকে কাজে লাগিয়ে একমাত্র গোল করে ব্যবধান কমিয়ে এক-ছয় করে নেয়। এদিকে হারমুখো হলেও চলমানের অনিতা কে খেলায় অসদাচরণের দায়ে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখে সতর্কিত হতে হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন: রেফারি আদিত্য দেববর্মা, উৎপল চৌধুরী, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সকাল আটটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম জম্পুইজলা প্লে সেন্টার।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top