News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপি সরকারের সুশাসনে একের পর এক নৃশংসভাবে সিপিএম নেতার খুন হয়েছে : বিরোধী দলনেতা 
Image

ত্রিপুরায় বিজেপি সরকারের সুশাসনে একের পর এক নৃশংসভাবে সিপিএম নেতার খুন হয়েছে : বিরোধী দলনেতা 

আগরতলা, ১৩ জুলাই: ত্রিপুরায় বিজেপি সরকারের সুশাসনে একের পর এক নৃশংসভাবে সিপিএম নেতার খুন হয়েছে। আজ রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন বামফ্রন্ট সমর্থিত প্রার্থী বাদল শীল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, গতকাল রাজনগর ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন বাদল শীল। তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

এদিন তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, নির্বাচন ঘোষণার চার দিনের মধ্যেই রাজনৈতিক সন্ত্রাসে বলি বামফ্রন্ট প্রার্থী বাদল শীল। এটা শুধু কমরেড বাদল শীলের মৃত্যু নয়, ত্রিপুরার গনতন্ত্রের মৃত্যু হয়েছে। গত ছয় বছর ধরে ত্রিপুরার গনতন্ত্রের কাঠামোকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। প্রসাশনের নিকট অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।তিনি জনগণকের নিকট আবেদন জানিয়েছেন ভয় ভীতি উপেক্ষা করে এগিয়ে আসুন।

Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top