News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপিত বর্ধিত কার্যকারিণী সভায় সহিংসতা এবং উশৃঙ্খল আচরণ বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ জয়ের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে
Image

বিজেপিত বর্ধিত কার্যকারিণী সভায় সহিংসতা এবং উশৃঙ্খল আচরণ বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ জয়ের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে

আগরতলা, ১৩ জুলাই : বিজেপিত বর্ধিত কার্যকারিণী সভায় পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ জয়ের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। তবে, সহিংসতা এবং উশৃঙ্খল আচরণ বাদ দিয়ে সেই লক্ষ্যে পৌছানোর জন্য সকলকে কড়া ভাষায় হুশিয়ার করা হয়েছে। এদিন আগরতলায় টাউন হলে ত্রিপুরা প্রদেশ বিজেপির বর্ধিত কার্যকারিণী সভায় কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দলের নেতা কর্মীদের ওই পাঠ পড়ানোর সাথে সতর্কও করা হয়েছে। 

এই সভায় মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। দলীয় কর্মীদের জনসাধারণের কল্যাণের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকার কর্তৃক গৃহীত উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য বিশেষ ভূমিকা নিতে হবে। দলের একেবারে তৃণমূল স্তরে এসকল উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। এর পাশাপাশি দলের কার্যকর্তাদের জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টির দর্শন জনগণের সাথে সর্বদাই সম্পর্কিত রয়েছে। 

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, জনগণ ও দেশের কল্যাণে রূপায়িত সমস্ত উন্নয়নমূলক কাজ জনসমক্ষে তুলে ধরতে হবে। এসমস্ত বিষয়গুলো তৃণমূল পর্যায়ে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। নির্বাচনী  প্রক্রিয়ার সময়ে কোনও ধরণের সহিংসতা, অশান্তি বা উশৃঙ্খলতা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এধরণের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির ধারাবাহিক বিজয় সুনিশ্চিত করতে শৃঙ্খলা ও অনুশাসন মেনে চলার উপর গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

ডাঃ সাহা বলেন, আমাদের দলীয় কর্মীদের অবশ্যই যেকোন ধরনের সহিংসতা, অশান্তি বা উশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে হবে। জয়ের ধারাবাহিকতা বজায় রাখা নিতান্ত অপরিহার্য এবং আমাদের কার্যকলাপ অবশ্যই ভারতীয় জনতা পার্টির দর্শনকে প্রতিফলিত করবে। এদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তর পূর্বের কোঅর্ডিনেটর সম্বিত পাত্র, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ কৃতি সিং দেববর্মা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্য বিধায়ক, মন্ত্রী, বিজেপি সম্পাদক, জেলা সভাপতি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব।

এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র দেখানো পথেও আমরা সকলে চলার জন্য সংকল্পবদ্ধ। বিজেপি নেতা-কর্মীরা সারা বছর শুধুই মানুষের জন্য কাজে নিয়োজিত। তাই, মানুষের সাথে আরও নিবিড় সম্পর্ক স্থাপনে আন্তরিক হওয়ার প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনের থেকেও পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব অপরিসীম। ফলে, পঞ্চায়েতে ১০০ শতাংশ আসনে জয় নিশ্চিত করতে হবে আমাদের। 

Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top