News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে মনোনয়নপত্র সংগ্রহের কাজ এগিয়ে
Image

কল্যাণপুরে মনোনয়নপত্র সংগ্রহের কাজ এগিয়ে

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১১ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত হওয়ার পর গতকাল থেকেই কল্যাণপুর আর ডি ব্লক অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে মনোনয়ন পত্র বিলি সহ মনোনয়নপত্র সংগ্রহের কাজ। সর্বশেষ সংবাদ সংগ্রহ পর্যন্ত (বিকেল ৩.২০ মিনিট পর্যন্ত) যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে, এখনো পর্যন্ত বিজেপি দলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য ১৮৫ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, পঞ্চায়েত সমিতির জন্য ২১ টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে ভারতের জাতীয় কংগ্রেস কল্যানপুরে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনো পর্যন্ত ১৬০ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং পঞ্চায়েত সমিতির জন্য ২০ টা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আমরা বাঙালি দলের তরফ থেকে পঞ্চায়েত সমিতির পাঁচটা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সিপিআইএম দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যে খবর, সেই খবর অনুযায়ী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়নি।

মনোনয়নপত্র সংগ্রহ সহ মনোনয়নপত্র দাখিল করা এবং সার্বিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে কল্যাণপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে।
এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুরে মোট গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৪৬ এবং পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১১টি।

Releated Posts

মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে:  পাঞ্জাবের মোহালি শহরে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের মামলায় ত্রিপুরা থেকে এক অভিযুক্ত শুটারকে…

ByByReshmi Debnath May 4, 2026

বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ, শোক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে: এক আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের আবহে। বৌভাতের দিনেই বাড়িতে…

ByByReshmi Debnath May 4, 2026

দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath May 4, 2026

নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top