News Flash

Image

গোমতী জেলায় নমিনেশন জমা দিল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ জুলাই: জাতীয় কংগ্রেস গোমতী জেলা কমিটির উদ্যোগে শুক্রবার জেলাশাসক অফিসে গিয়ে জেলা পরিষদের নমিনেশন জমা দিয়েছেন।গতকাল উদয়পুর মহকুমায় এিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য ফর্ম তুলতে গিয়ে দফায় দফায় টেপানিয়া আর ডি ব্লকের সামনে শাসকদলের কর্মীরা বিরোধী দলের কয়েকজনকে মারধর করার অভিযোগে উদয়পুর শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা ক্ষোভ – বিক্ষোভ।

তার চব্বিশ ঘণ্টা পাড় হতেই শুক্রবার জামতলা জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলা অফিস থেকে এক মিছিল বের করে উদয়পুর সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, মহাদেব দীঘির পাড় হয়ে গোমতী জেলা শাসকের অফিসে গিয়ে গোমতী জেলা পরিষদের ১৩ টি আসনের মধ্যে আজ শুক্রবার ১২ জন নমিনেশন জমা দিয়েছেন ভারপ্রাপ্ত গোমতী জেলা শাসক সুমিত লোধের কাছে। বাকি এক জন অসুস্থতার জন্য আসতে পারেনি। পরবর্তী সময়ে এসে জমা দেবে বলে জানান নেতৃত্বরা।

সাংবাদিকদের সামনে জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলার সভাপতি টিটন পাল বলেন গতকালকের পর আজকে ও শাসকদলের কিছু সমাজবিরোধী চেষ্টা করেছিল গন্ডগোল করার জন্য। অনেক কর্মী ও সমর্থকদের রাস্তায় আটক করে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এরপর ও কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে এসে মিছিল বের করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা করতে পেরেছে। এদিকে এই নমিনেশন জমা দেবাকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রশাসনিক ব্যবস্থা ছিল অটোসাটো।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top