News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খারচি মেলায় নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ বিদ্যুৎ নিগম
Image

খারচি মেলায় নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ বিদ্যুৎ নিগম

আগরতলা : চতুর্দশ দেবতা মন্দিরে আয়োজিত খারচি পূজা উপলক্ষে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সাত দিনব্যাপী এই মেলায় নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারির পাশাপাশি পূজা এবং মেলায় আগত পুণ্যার্থীদের সুরক্ষার  বিষয়েও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। এই মেলায় অতিরিক্ত বিদ্যুতের চাহিদা যোগানে অস্থায়ীভাবে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার বসানো হয়েছে।

মেলা চত্বর সহ আসাম- আগরতলা জাতীয় সড়ক, বলদাখাল – চন্দ্রপুর রোড, খয়েরপুর – আমতলী বাইপাস, তুলাকোনা রোড, মেখলীপাড়া চা বাগান রোড সহ সংলগ্ন এলাকায়ও নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সমস্ত রকম দুর্ঘটনা এড়াতে  মেলায় আগত পূর্ণ্যার্থী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বিদ্যুৎ নিগমের অতিরিক্ত কর্মী এবং প্রকৌশলীরাও নিরন্তর পরিষেবা প্রদানে নিয়োজিত থাকবেন। এজন্য খয়েরপুর ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের সমস্ত আধিকারিক, প্রকৌশলী এবং কর্মী দলকে বিভিন্ন সময় ভাগে বিভক্ত করে অতিরিক্ত সময়ের জন্য নিয়োজিত করা হয়েছে।  

সরাসরি বিদ্যুত পরিবাহী তারের সংস্পর্শ এড়াতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার এবং ডোমেস্টিক কাজে ব্যবহৃত কম ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে গার্ড ওয়ার লাগানো হয়েছে। পাশাপাশি মেলা চত্বরে পরিবাহী তারে ৩২০ টি এলটি স্পেশার লাগানো হয়েছে। যার মাধ্যমে দুই বা ততোধিক তারের মধ্যে নির্ধারিত ব্যবধান  বজায় থাকবে। এতে শর্ট সার্কিট হবার সম্ভাবনা কমে যাবে। রয়েছে মেলা চত্বরে ফ্লাড লাইটের ব্যবস্থাও। বিদ্যুৎ বিতরণ জনিত যেকোনো সমস্যায় খয়েরপুর বিদ্যুৎ সাব ডিভিশনের বিশেষ হেল্পলাইন নম্বর ৬০৩৩১৩১৩০৫ এ যোগাযোগ করার জন্য বিদ্যুৎ নিগমের তরফে অনুরোধ জানানো হয়েছে।

ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু মেলা চত্বর ঘুরে দেখে নিগমের কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। পুণ্যার্থী, সাধারণ জনগণ, মেলা পরিচালন কর্তৃপক্ষ, ব্যবসায়ীরা সহ সমস্ত অংশের মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং সতর্ক গতিবিধির মেলবন্ধনেই খারচি  মেলা  পরিণত হবে মিলন মেলায়, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের তরফে এই আশা ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top