News Flash

  • Home
  • দেশ
  • অবৈধভাবে শ্রমিকদের পারমিট চেকিঙের অভিযোগে গ্রেফতার শীর্ষ খাসি ছাত্র নেতা
Image

অবৈধভাবে শ্রমিকদের পারমিট চেকিঙের অভিযোগে গ্রেফতার শীর্ষ খাসি ছাত্র নেতা

শিলং, ১১ জুলাই (হি.স.) : অবৈধভাবে শ্রমিকদের পারমিট চেকিং করা এবং সংশ্লিষ্টদের লাঞ্ছনা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেঘালয়ের প্রথমসারির ছাত্র সংগঠন ‘খাসি স্টুডেন্টস ইউনিয়ন’ (কেএসইউ)-এর নংথাইমাই সার্কলের সভাপতি এরিক নংখলাওকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যে আগত বহিরাগত শ্রমিকদের পারমিট চেকের নামে তাঁদের লাঞ্ছনা করছেন। এদিকে ছাত্র নেতাকে গ্রেফতার করার পরও ক্ষান্ত হচ্ছে না সংগঠন। কেএসইউ-এর অন্য পদাধিকারী ও কর্মীরা শ্রমিকদের নথিপত্র পরীক্ষাকার্য চালিয়ে যাবেন বলে হুংকার দিয়েছেন।

গতকাল বুধবার রাতে নংথাইমাই সার্কলের কেএসইউ সভাপতি এরিক নংখলাওকে ওয়ার্ক পারমিট চেকের সময় শ্রমিকদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে এরিকের গ্রেফতারের ঘটনায় উত্তেজনায় সৃষ্টি হয়েছে। কেএসইউ-এর নংথাইমাই সার্কলের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড মাওকিউ সংগঠনের সভাপতিকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন। মাউখিউ প্রশ্ন তুলেছেন, কেন পুলিশ দিবালোকের পরিবর্তে মধ্যরাতে এরিক নংখলাওকে গ্রেফতার করেছে ?

মাউখিউ-এর হুংকার, রাজ্যের বাইরে থেকে আগত শ্রমিকদের বৈধ নথিপত্র আছে কিনা, তা পরীক্ষা করার কাজ চালিয়ে যাবে কেএসইউ। তিনি জোরের সঙ্গে বলেন, এরিক নংখলাওকে গ্রেফতার করা হলেও তাঁদের এই প্রচেষ্টা চলবে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top