বোলপুর, ১১ জুলাই (হি.স.): বীরভূমের বোলপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের ১৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাইপাস সংলগ্ন এলাকায় কবি জয়দেব রোডে। মৃতের নাম আলাই শেখ (৬০ বছর)। তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে ও ঘাতক বাসটিকে ঘিরে রেখে পথ অবরোধ শুরু করেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ। বিক্ষোভকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

বোলপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর, বিক্ষোভকে ঘিরে উত্তেজনা
Tags:
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















