News Flash

  • Home
  • দেশ
  • জগদলপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার মা-ছেলের মৃতদেহ
Image

জগদলপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার মা-ছেলের মৃতদেহ

জগদলপুর, ১১ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার সাতসকালে ছত্তিশগড়ের জগদলপুর থেকে উদ্ধার হল দুটি মৃতদেহ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরেক ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে জগদলপুরের অনুপমা চক এলাকার একটি বাড়ির দরজা অনেকক্ষণ বন্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ধাক্কাধাক্কি করেও কারওর আওয়াজ না পেয়ে শেষে থানায় খবর দিলে পুলিশ এসে পাশের বাড়ির ছাদ দিয়ে ওই বন্ধ বাড়িতে পৌঁছায়। ঘরে ঢুকে পুলিশকর্মীরা দুটি মৃতদেহ উদ্ধার করেন। অপর এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে. তিনজনই একই পরিবারের। সম্পর্কে তাঁরা মা ও ছেলে। এক ছেলে মৃত এবং অপর ছেলে গুরুতর আহত। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।  

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top