News Flash

Image

জলে ডুবে মৃত্যু হয়েছে এক পাম্প অপারেটরের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জুলাই: জলে ডুবে মৃত্যু হয়েছে এক পাম্প অপারেটরের। ঘটনা  উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। তার নাম নেইপাক তকপা সিংহ(৪০)। সে পেশায় একজন পাম্প অপারেটর।

ঘটনার বিবরণে জানা যায়, সে তার বোনের জামাই এর কাছে তার ছেলেকে পড়াতে বিকেল চারটার সময় নিয়ে দিয়ে আসে। বিকাল পাঁচটায় বাড়িতে এসে নিজের বাড়ির পুকুরে মাছ ধরতে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে তার কোন খবর না পাওয়ায় বোনের জামাই যখন সন্ধ্যা সাতটায় তাদের বাড়িতে আসে তখন আবার তার খোঁজ করা হয়। পুকুরপাড়ে তার চটি দেখে সন্দেহ হয় পরিবারের লোকেদের। তখন শুরু হয় খোঁজাখুঁজি। পুকুরে তল্লাশি চালিয়ে পুকুর থেকে তার দেহ তুলতে সামর্থ্য হয় পরিবারের লোকেরা। সেখান থেকে সরাসরি ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ময়নাতদন্ত করে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের লোকেরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top