News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি যাত্রীবাহী বাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার,  গ্রেফতার তিন
Image

সরকারি যাত্রীবাহী বাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার,  গ্রেফতার তিন

শিলিগুড়ি, ১১ জুলাই (হি.স.):  সরকারি বাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে শিলিগুড়ির ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ধৃত তিন । ধৃতদের নাম দিনহাটার উজ্জ্বল শীল, ফালাকাটার বাসিন্দা অমল বর্মন এবং মালদার বাসিন্দা আত্মিক পান্ডে।

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে ফাঁসিদেওয়ায় ঘোষপুকুর মোড়ে জাতীয় সড়কের ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।  শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি সরকারি যাত্রীবাহী বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এরপর বাসের কেবিনে থাকা তিনটি ট্রলি ব্যাগ থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক।কোচবিহার থেকে কলকাতায় পাচার হচ্ছিল গাঁজা। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে  পুলিশ। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে। 

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top