News Flash

Image

বালুরঘাটে হাসপাতাল থেকে নিখোঁজ রোগী

বালুরঘাট, ১০ জুলাই (হি.স.) :  বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে  চিকিৎসাধীন অবস্থাতেই নিখোঁজ রোগী। ঘটনা সামনে আসতেই শোরগোল হাসপাতাল চত্বরে। বালুরঘাট থানার পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। অভিযোগ পেতেই রোগীর খোঁজে শুরু করেছে পুলিশ। কিন্তু, তিন দিন ধরে এখনও দেখা মেলেনি রোগীর। কিন্তু, হাসপাতাল থেকে কীভাবে এক রোগী এইভাবে গায়েব হয়ে যেতে পারেন সেই প্রশ্ন তুলছে রোগীর পরিবারের সদস্যরা। উগড়ে দিচ্ছেন ক্ষোভ। 

অন্যদিকে বিষয়টি জানতে পেরেই জেলা হাসপাতালের তরফে বিষয়টি থানায় জানানো হয়েছে। মঙ্গলবার রাতে বালুরঘাট থানায় যান নিখোঁজ রোগীর ছেলে। এদিকে বুধবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। নিখোঁজ ওই ব্যক্তির নাম সুনীল ওরাও (৫৫)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের এক মাইলে। শারীরিক অসুস্থতার কয়েকদিন আগে ওই সুনীলকে বালুরঘাট সুুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে ভর্তি করেন তাঁর ছেলে। শনিবার থেকে বেশ খানিকটা সুস্থ বোধও করেন। পরিবারের লোকজন জানাচ্ছেন, রাতে সুনীলকে দেখে তাঁরা বাড়ি ফিরে গিয়েছিলেন।  তাঁর ছেলে জানাচ্ছেন, রবিবার সকালে এসে দেখি বাবা নেই। হাসপাতালের নার্স বা অন্য স্বাস্থ্যকর্মীরা বলতেও পারছে না কখন থেকে তিনি নিখোঁজ। পরবর্তীতে ওই বিভাগের অন্য রোগীদের কাছ থেকে জানতে পারেন শনিবার মধ্যরাত থেকেই নিখোঁজ ওই ব্যক্তি।     

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top