News Flash

  • Home
  • দিনের খবর
  • পানিট্যাঙ্কি সীমান্তে বাজেয়াপ্ত ব্রাউন সুগার, গ্রেফতার ১
Image

পানিট্যাঙ্কি সীমান্তে বাজেয়াপ্ত ব্রাউন সুগার, গ্রেফতার ১

খড়িবাড়ি, ১০ জুলাই (হি.স.) :  ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ১ কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম রহমত শেখ(২৪)। সে মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার বাসিন্দা। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পানিট্যাঙ্কির উত্তর রামধনজোত প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক পাচারকারী এক যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এসএসবি জানতে পারে অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত। পানিট্যাঙ্কির এক মাদক কারবারির কাছে সে মাদক সরবরাহের জন্য এসেছিল। এসএসবি বাজেয়াপ্ত মাদক সহ অভিযুক্তকে মঙ্গলবার রাতেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে মাদক চক্রের মূল পান্ডাদের খোঁজ করতে চাইছে পুলিশ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top