News Flash

  • Home
  • দিনের খবর
  • বেলদা-দীঘা রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের, উঠল বাস স্টপেজের দাবি
Image

বেলদা-দীঘা রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের, উঠল বাস স্টপেজের দাবি

পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই (হি.স.): সরকারি কলেজের সামনে বাস স্টপেজের দাবি তুলে পথ অবরোধ পড়ুয়াদের। বুধবার দুপুরে কাশীমূলীতে বেলদা-দীঘা ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।  পড়ুয়াদের দাবি, কাশীমূলী বাসস্ট্যান্ড থেকে দু’কিলোমিটার দূরে রাস্তার ধারেই তাদের এই কলেজ। এই কলেজের সামনে বাস দাঁড় করানোর জন্য বহুবার আবেদন জানানো সত্বেও সুরাহা হয়নি। ফলে দু’কিলোমিটার দূরে বাস স্টপেজে নেমে হেঁটে কলেজে আসতে হয় পড়ুয়াদের। বহুবার প্রশাসনিক দফতরকে জানিয়েও সুরাহা না হওয়ায় মঙ্গলবার দুপুরে রাজ্য সড়ক অবরোধ করে কলেজ পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে প্রায় দু’ঘণ্টা পর ওঠে এই অবরোধ। অবরোধের ফলে কাজের দিনে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top