News Flash

  • Home
  • দেশ
  • যুব সমাজের আত্মবিশ্বাসই ভারতের সবচেয়ে বড় সম্পদ : প্রধানমন্ত্রী
Image

যুব সমাজের আত্মবিশ্বাসই ভারতের সবচেয়ে বড় সম্পদ : প্রধানমন্ত্রী

মস্কো, ৯ জুলাই (হি.স.): যুব সমাজের আত্মবিশ্বাসই ভারতের সবচেয়ে বড় সম্পদ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার রাজধানী মস্কোতে প্রবাসী ভারতীয়দের সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০১৪ সালের আগে আমরা হতাশার অতলে তলিয়ে গিয়েছিলাম। এখন দেশ আত্মবিশ্বাসে ভরপুর এবং এটাই ভারতের সবচেয়ে বড় সম্পদ। আপনারাও নিশ্চয়ই সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় উদযাপন করেছেন…বিশ্বকাপ জয়ের আসল গল্পটিও জয়ের যাত্রা। ভারতের এখনকার যুবক সমাজ শেষ বল ও শেষ মুহূর্ত পর্যন্ত হার মানে না।”   প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্যারিস অলিম্পিকে দুর্দান্ত দল পাঠাচ্ছে ভারত। আপনারাও দেখতে পাবেন কিভাবে পুরো দল এবং ক্রীড়াবিদরা নিজেদের শক্তি প্রদর্শন করবে। তরুণদের এই আত্মবিশ্বাসই ভারতের আসল পুঁজি এবং এই যুবশক্তিই একবিংশ শতাব্দীতে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা দেখায়…নির্বাচনের সময় আমি বলতাম, ভারতে গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা শুধুমাত্র একটি ট্রেলার, আগামী ১০ বছরে আমরা আরও দ্রুত বিকশিত হতে চলেছি। সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং পর্যন্ত, সবুজ হাইড্রোজেন থেকে বৈদ্যুতিক যান এবং বিশ্বমানের পরিকাঠামো, ভারতের নতুন গতি বিশ্ব উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখবে…বিশ্বের দারিদ্র্য থেকে জলবায়ু পরিবর্তন, প্রতিটি পরিস্থিতিকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে ভারত এগিয়ে থাকবে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top