কলকাতা, ৯ জুলাই (হি স): কলকাতা হাইকোর্টের রায়ের পর মঙ্গলবার ওএমআর দুর্নীতির খোঁজে ফের অভিযানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ওএমআর তদন্তে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দেয় সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর কারচুপির অভিযোগে আগেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ফের হাইকোর্টে ওএমআর সংক্রান্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। এরপরই ওএমআর রহস্য উন্মোচনে ডিজিটাল ডেটা উদ্ধারে প্রয়োজনে সরকারি-বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা এবং সাইবার এথিক্যাল হ্যাকারেরও সাহায্য নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি, এমটাই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার সকাল থেকে সেই রহস্য উন্মোচনে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিল সিবিআই।

ওএমআর দুর্নীতির খোঁজে ফের অভিযানে সিবিআই
Tags:
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

















