News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ে মহিলার ওপর দিয়ে চলে গেল ট্রেন, প্রাণে বাঁচলেন বরাতজোরে
Image

মুম্বইয়ে মহিলার ওপর দিয়ে চলে গেল ট্রেন, প্রাণে বাঁচলেন বরাতজোরে

মুম্বই, ৮ জুলাই (হি. স.) : ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। মহিলার শরীরের উপর দিয়ে চলে গেল ট্রেন। তবে বরাতজোরে প্রাণে বাঁচলেন ওই মহিলা। কিন্তু ট্রেনের চাকায় তাঁর পা কাটা পড়ে। সোমবার সকালে মুম্বইয়ের বেলাপুর স্টেশনে এই ঘটনায় চমকে যান প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে, ওই মহিলা থানে যাচ্ছিলেন।

জানা গিয়েছে, অন্যান্য দিন ভিড় ঠেলে উঠতে পারলেও এদিন অত্যধিক ভিড় হওয়ায় ট্রেন ধরতে পারেননি ওই মহিলা। ঠেলাঠেলি করে ভিড় কামরায় উঠতে গিয়ে পা হড়কে রেললাইনে পড়ে যান তিনি। ততক্ষণে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। বিষয়টি নজরে আসতেই রেল পুলিশ এবং অন্যান্য যাত্রীরা চালককে জানান। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক। তবে তার আগেই ট্রেনের একটি বগি মহিলার শরীরের উপর দিয়ে চলে যায়। পরে চালক ট্রেনটিকে পিছনের দিকে নিয়ে যান। দেখা যায়, ট্র্যাকের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আহত যাত্রী। তার পা দিয়ে রক্ত বার হচ্ছে। তড়িঘড়ি পুলিশকর্মীরা রেললাইনে নেমে জখম মহিলা যাত্রীকে তুলে আনেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাণ বাঁচলেও পা বাদ যায় ওই মহিলা যাত্রীর।

উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। সোমবার বৃষ্টির জেরে অনেক ট্রেন বাতিল হয়। যার ফলে বাকি ট্রেনগুলিতে ভিড় উপচে পড়েছিল এদিন। স্টেশনে কোনও ট্রেন আসতেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top