News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাশিয়ার উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, ৩-দিনের এই সফরে যাবেন অস্ট্রিয়াতেও
Image

রাশিয়ার উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, ৩-দিনের এই সফরে যাবেন অস্ট্রিয়াতেও

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): রাশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নতুন দিল্লি থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ৩-দিনের এই সফরে প্রথমে মোদী যাবেন রাশিয়াতে। সেখানে ২২-তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন মোদি। বৈঠক হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

তারপরেই আগামী ৯ জুলাই অস্ট্রিয়ার উদ্দেশে রওনা দেবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেন ও চ্যান্সেলার কার্ল নেহামেরর সঙ্গেও বৈঠক করবেন মোদী। ৪১ বছরের মধ্যে এটিই হতে চলেছে একজন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। তিনি অস্ট্রিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন।

সোমবার সকালে বিদেশ সফরে রওনা হওয়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “আমি ২২-তম বার্ষিক শিখর সম্মেলনের জন্য রাশিয়ায় একটি সরকারি সফর শুরু করছি, আগামী তিন দিনের মধ্যে অস্ট্রিয়াতেও নিজের প্রথম সফরে যাব। আমি আমার বন্ধু রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা ও বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। অস্ট্রিয়ায় আমি রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে দেখা করার সুযোগ পাব।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top