News Flash

  • Home
  • দেশ
  • শিশু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনি ক্যানিংয়ে, আটক অভিযুক্ত
Image

শিশু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনি ক্যানিংয়ে, আটক অভিযুক্ত

ক্যানিং,৮ জুলাই (হি .স):পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সন্দেহভাজন এক যুবক। বিষয়টি সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকরা অভিযুক্তকে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে অপরিচিত ওই যুবকের। এরপরেই অভিযুক্তকে গণপিটুনি দেন স্থানীয়রা। ঘটনায় ওই ব্যাক্তি গুরুতর জখম হলে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে অভিযুক্তকে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত যুবকের বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে। নাম তাপস মাপা। ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল একা একা। ফাঁকা রাস্তায় তাকে একা পেয়ে অভিযুক্ত, ওই ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। নাবালিকা রাজি না হওয়ায় জোর করে তার হাত ধরে টানাটানি করতে থাকে অভিযুক্ত। তখন বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। তাঁরা কারণ জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দিতে পারেনি অভিযুক্ত। সেই কারণে স্থানীয়রা বেধড়ক মারধর করেন অভিযুক্তকে। যদিও অভিযুক্ত যুবকের দাবি নাবালিকাই তার কাছে সাহায্য চেয়েছিল, বাইকে কিছুটা এগিয়ে দিতে বলেছিল। সেটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। ক্যানিং থানার পুলিশ আপাতত তাপসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্যানিং থানায় কোন লিখিত অভিযোগও দায়ের হয়নি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top