News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে সংরক্ষিত বনাঞ্চল বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

অসমে সংরক্ষিত বনাঞ্চল বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : অসমে প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ সোমবার জনতা ভবনে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যে সবুজ আচ্ছাদন বাড়ানো এবং স্থানীয় চাহিদার ভারসাম্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে বিভাগীয় শীর্ষ আধিকারিকরা সবুজ আবরণ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের কৌশলের ওপর ব্যাপকভাবে আলোকপাত করেছেন।
আলোচনায় মুখ্যমন্ত্রী ড. শর্মা সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় জনবসতি এবং ভূমি সহ প্রস্তাবিত বনাঞ্চল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি সম্ভাব্য উদ্বেগগুলিকে কার্যকরভাবে মোকাবিলা করতে একটি ইতিবাচক এবং গঠনমূলক পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
স্থানীয় জনতার চাহিদার সাথে পরিবেশ সংরক্ষণের ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংরক্ষিত বন তৈরি করার লক্ষ্য রাজ্যের পরিবেশগত কল্যাণে অবদান রাখা। তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি বাসিন্দাদের জীবিকা ও স্বার্থ বিবেচনা করতে হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত মে মাসের শুরুতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবকে রাজ্যের সংরক্ষিত বন এলাকায় একটি কমান্ডো ব্যাটালিয়ন ইউনিট নির্মাণের জন্য পোস্ট ফ্যাক্টো ফরেস্ট ক্লিয়ারেন্স দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবেশী রাজ্য মিজোরামের বেদখল রোধ করার লক্ষ্যে অসমের জনৈক বন কর্মকর্তা কমান্ডো ব্যাটালিয়ন ইউনিট নির্মাণের অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top