News Flash

Image

কাঠুয়ায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই

শ্রীনগর, ৮ জুলাই (হি. স.) : ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। ফের আক্রান্ত ভারতীয় সেনার গাড়ি। সোমবার কাঠুয়া জেলায় সেনার একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা অতর্কিতে গ্রেনেড ও গুলি ছুড়তে শুরু করে বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দিতে শুরু করে সেনাও। গুলির লড়াই অব্যাহত। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। 

প্রসঙ্গত, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে উত্তেজনা ফের বেড়েছে। প্রায় প্রতিদিনই সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর আসছে। ৪৮ ঘণ্টা আগে এই কাঠুয়া জেলাতেই সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা।

Releated Posts

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top